ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৪৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, মতিঝিল বিভাগে ২৯ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ৯৩ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩২ জন, সিটিটিসি কর্তৃক দু’জন ও গোয়েন্দা বিভাগ ১৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে মোট তিন হাজার ৩৫৬ ইয়াবা, ১৪ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৯৯ বোতল বিদেশী মদ, ৬৩টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, চারটি চাকু, ৮০ টি সিমকার্ড, পাঁচটি মোবাইল চার্জার, দু’টি মাল্টিপ্লাস ও ভিকটিম একজন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। বাসস