ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯২

‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আদাবর থানা পুলিশ ৩০ জন, মোহাম্মদপুর থানা পুলিশ ২৪ জন, তেজগাঁও থানা পুলিশ ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ছয়জন, হাতিরঝিল থানা পুলিশ ছয়জন এবং শেরেবাংলা নগর থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।’

নয়া দিগন্ত অনলাইন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯২ জন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯২ জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আদাবর থানা পুলিশ ৩০ জন, মোহাম্মদপুর থানা পুলিশ ২৪ জন, তেজগাঁও থানা পুলিশ ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ছয়জন, হাতিরঝিল থানা পুলিশ ছয়জন এবং শেরেবাংলা নগর থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: শাকিল (৩৮), মোছা. শিরিন আক্তার (২৫), টমাস উত্তম হালদার (৩৬), মো: রফিকুল ইসলাম (৫৫), মো: জহর আলী (৬৮), এস এস ইমাম হোসেন রাজু (২৫), মো: আব্দুল্লাহ্ (২৭), মো: আনোয়ার হোসেন (২৬), মো: আরমান (১৯), মো: আরাফাত জয় (১৯), মো: আকরাম (২৬), মো: শাহাদাত হোসেন সরদার (২৭), মো: নুর জামান (২০), মো: আলী ওসমান (১৯), মো: সজীব শেখ (২৪), মো: আজিজুল (৩৫), মো: রাতুল ওরফে রিয়ান (২১), মো: দোলোয়ার (২৬), মো: নজরুল ইসলাম (৩৫), মো: মানোয়ার (২৪), মো: বাবুল (৪৫), ওবাইদুর রহমান (২২), মো: সোহেল (৩০), ইসমাইল হোসেন ওরফে কামাল (৫৩), মোছা. লিপি আক্তার (৪৫), আমিনা খাতুন (১৯), মো: নজরুল ইসলাম (৩৬), নূর মোহাম্মদ (৪৩), মো: সজল মাতবর (৩৬), রিফাত আজাদ, মো: ইমরান (৩০), ওয়ালিউর রেজা, মো: আরমান (৩৩), মো: আসিফ (২৩), মো: শাহিন (২৯), ডা. ওয়ালীউর রেজা, মো: সারোয়ার হোসেন (২৭), মো: সিয়াম (২৩), মো: আতাউর রহমান সুমন (৩২), মো: সবুজ সরদার (৩৮), মো: সাগর জীবন (২৭), মো: আল আমিন (৩৫), মো: রিপন (৩৫), মো: আলম হোসেন (২৭), মো: আব্দুল্লাহ (২৭), মো: শান্ত আলী (৪১), মো: জামাল উদ্দিন (২০), মো: উজ্জল খান (৩৪), মো: শাহাদাত হোসেন (২২), মো: রাকিব হোসেন (২৮), মোহাম্মদ জসিম খাঁন (৪৫), লিটন ব্যাপারী ওরফে সিকদার লিটন (৩২), মো: শাহীন (২৫), ফরিদ (৩৬), লিটন ব্যাপারী ওরফে সিকদার লিটন (৩২), মো: শাহীন (২৫), ফরিদ (৩৬), মো: লভলু মিয়া (২৩), মো: সিয়াম (১৯), মো: নয়ন (৩০), মো: উজ্জল (২১), মো: তৈয়বুর রহমান (৩০), মো: সাগর (১৯), রাজন (২৬), মো: নয়ন (১৯), মো: শাকিল (২২), মো: গোলাম রাব্বানী (২৫), মো: আলভী (২২), মো: সুমন (১৮), মো: ফয়সাল তালুকদার (২২), মো: আল আমিন হোসেন আলী (২০), মো: মিরাজ (৩১), মো: নাইম মিয়া (১৮), মো: হৃদয় (২১), নাইম মিয়া (১৮), মো: মানিক মিয়া (৩৮), মো: আবু বক্কর (৩৪), মো: রবিন (১৮), মো: রফিকুল ইসলাম (২৫), মো: আরিফ (৪২), মো: হৃদয় (১৮), মো: রেজু মিয়া (২০), রামিন তানভীর রহমান (২৬), আব্দুল হামিদ, আশিকুল হক চৌধুরী (৪২), বেলালে হোসেন (২১), মো: মঞ্জিল মিয়া, রুহুল আমিন (৩৫), মো: বাহার, মো: জিসান (২১), মো: ইয়াসিন হোসেন ও আইনের সহিত সংঘাতে জড়িত ১ জন শিশু।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস