রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১৫৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৭১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৩৩টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৩৭২টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৬৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ৩১১, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৩২১টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ১৭৯টি মামলা হয়েছে।
এ ছাড়াও অভিযানকালে মোট ৪৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



