ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৯

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৯ জন, আদাবর থানা পুলিশ নয়জন, হাতিরঝিল থানা পুলিশ নয়জন, তেজগাঁও থানা পুলিশ পাঁচজন, শেরেবাংলা নগর থানা পুলিশ পাঁচজন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

নয়া দিগন্ত অনলাইন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৯ জন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৯ জন |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সানিউর রহমান (২৩), মো: শাওন খান (২৩), মো: রুবেল (২৮), মো: রমজান আলী (২৬), কুলসুম বেগম (২৭), মো: পারভেজ ওরফে জয় (২০), মো: শরিফুল ইসলাম (২১), মো: শফিক (২২), মো: সোহেল (৩৫), আ. ম সোহেল মোল্লা (৩৫), মো: সজল (৩০), মো: শাকিল আহম্মেদ (২৯), মো: মনির হোসেন (২৫), মোহাব্বত (২৯), মো: শাকিল (২৮), মো: আকাশ (১৯), মো: রাজীব (২৭), মো: সাগর হোসেন (২৭), মো: আয়াতুল্লাহ জিকো (৩৬), মো: তালেব (২২), মো: পারভেজ (২৮), মো: মোবারক হোসেন বাবু (২৮), মো: সুমন (১৮), শফিউল আলম (৩৮), মো: রাজিবুল হক (৪০), মো: সোহেল হাওলাদার (২৭), মো: সাজেদুল (২৫), মো: আকাশ (১৯), মো: তরিকুল হাওলাদার (২৮), মো: শাহআলম (৩০), মো: রেজোয়ান আনছারী (২৬), মো: বালাকুল মিয়া (২৩), মো: বাদশা (২৪), মো: শাহাদত হোসেন (২৮), মো: মনির মিয়া (২৭), মো: মিজানুর রহমান (৩৩), মো: ডালিম (২৬), মো: সাগর (৩৩), ভিকি (২৯), আলিফ আহম্মেদ শেখ তামিম (১৯), মো: ফারুক হোসেন (৩৫), সায়েম (২২), মো: সাব্বির (১৯), মো: রাজু (১৯), মো: ফরহাদ (১৯), মো: মাহিম (১৯), মো: শাকিল (২২), মো: রাব্বি (২০), মো: শেখ রিফাত আহম্মেদ (২৬), মো: উজ্জল (৩৩), মো: হাসনাত আরাফাত আকাশ (১৯), মো: মেহেদী (৫০), মো: তাজুল ইসলাম (২৮), মো: পাপ্পু সর্দার ওরফে মো: পিয়াস ওরফে পাপ্পু (২৮), শামীম (২৫), মো: রফিক (৫০), আলমগীর হোসেন (৫৩), পারভেজ (২০) ও আমজাদ (২৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৯ জন, আদাবর থানা পুলিশ নয়জন, হাতিরঝিল থানা পুলিশ নয়জন, তেজগাঁও থানা পুলিশ পাঁচজন, শেরেবাংলা নগর থানা পুলিশ পাঁচজন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস