ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৩৬

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কাফরুল থানা পুলিশ ৩৪ জন, পল্লবী থানা পুলিশ ৩২ জন, মিরপুর থানা পুলিশ ২৫ জন, দারুস সালাম থানা পুলিশ ২৫ জন, শাহ আলী থানা পুলিশ ১৪ জন এবং ভাষানটেক থানা পুলিশ ছয়জনকে গ্রেফতার করে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে ১৩৬ জন গ্রেফতার
ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে ১৩৬ জন গ্রেফতার |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কাফরুল থানা পুলিশ ৩৪ জন, পল্লবী থানা পুলিশ ৩২ জন, মিরপুর থানা পুলিশ ২৫ জন, দারুস সালাম থানা পুলিশ ২৫ জন, শাহ আলী থানা পুলিশ ১৪ জন এবং ভাষানটেক থানা পুলিশ ছয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস