কসবায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গ্রেফতার দুইজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের পর দায়ের করা মামলা রয়েছে। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Location :

Brahmanbaria
নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করে কসবা থানা পুলিশ
নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করে কসবা থানা পুলিশ |সংগৃহীত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপারেশন ডেভিল হান্টের আওতায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

শনিবার রাতে উপজেলার পৌর এলাকার পৃথক দুটি স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের মরহুম আব্দুল কুদ্দুস চৌধুরীর ছেলে মো: সায়মন চৌধুরী (৩১) ও মুলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আজমীর হক (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, মো: সায়মন চৌধুরী কসবা টি আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: আজমীর হক চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানের ধারাবাহিকতায় অপারেশন ডেভিল হান্টের তালিকাভুক্তদের গ্রেফতারে শনিবার রাতে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে কসবা নতুন বাজার এলাকা থেকে সায়মন চৌধুরীকে এবং কসবা টি. আলী বাড়ি মোড় এলাকা থেকে আজমীর হককে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, চব্বিশ সালের ৫ আগস্টের পর দায়ের করা একটি মামলায় তাদের আসামি করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গ্রেফতার দুইজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের পর দায়ের করা মামলা রয়েছে। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।