সোনারগাঁওয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান

মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি

‘তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান
সোনারগাঁওয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান |নয়া দিগন্ত

‘তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, ‘শরীর ও মনকে সচল রাখতে এবং যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে।’

শনিবার (১৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, মাদক নিয়ে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। নতুন আইনের মাধ্যমে মাদকসহ আটক হলে জামিনের কোনো সুযোগ নেই, এমনকি সর্বোচ্চ সাজার ব্যবস্থাও রয়েছে। তাই সময় থাকতে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আসতে মাদক কারবারিদের প্রতি আহ্বান জানান তিনি।

টুর্নামেন্ট সম্পর্কে তিনি আরো বলেন, সুস্থ বিনোদন তরুণদের নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। মাদকবিরোধী এই লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি মাঠপর্যায়ের তরুণ সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া এবং উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম।

এছাড়া জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, হযরত আলী রানা, সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও পৌরসভা সূর্য সৈনিক একাদশ ও শরীয়তপুর সুপার এলিভেন একে অপরের মুখোমুখি হয়।