শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ধারণা করা হচ্ছে, ঢাকা-ভাঙ্গা রেললাইনে চলাচলকারী ট্রেনের ধাক্কায় মারা যান ওই যুবক।

মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এজারত হোসেন বলেন, ওই যুবকের মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয়েছে। মাথা চূর্ণ-বিচূর্ণ হওয়ায় লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।