ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অবৈধ প্ররোচনা ও নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপ চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের স্বাধীন কার্যকারিতা ক্ষুন্ন করার যেকোনো অপচেষ্টা রুখে দেয়া হবে।
তারা অবিলম্বে ব্যাংকের ওপর সব ধরনের অবৈধ হস্তক্ষেপ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে আগামীতে আরো কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেয়া হবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয়।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ব্যাংকের সাধারণ গ্রাহক এবং স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন।



