শহীদ পরিবারের কান্নায় ভারী গাজীপুর জামায়াতের সভা

‘আমরা স্বজন হারিয়েছি, কিন্তু জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেব না’—শহীদ পরিবারের সদস্যদের এমন আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হয়ে ওঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
শহীদ পরিবারের কান্নায় ভারী গাজীপুর জামায়াতের সভা
শহীদ পরিবারের কান্নায় ভারী গাজীপুর জামায়াতের সভা |নয়া দিগন্ত

‘আমরা স্বজন হারিয়েছি, কিন্তু জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেব না’—শহীদ পরিবারের সদস্যদের এমন আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হয়ে ওঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা।

২০২৪ সালের জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী পরিবারের সদস্যদের সাথে আয়োজিত এ সভায় স্বজন হারানোর বেদনা, আত্মত্যাগের স্মৃতি ও প্রত্যাশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। তাদের বক্তব্যে ভারী হয়ে ওঠে পুরো সভার পরিবেশ। উপস্থিত অতিথি ও জামায়াতের নেতাকর্মীদের চোখেও নেমে আসে অশ্রু।

মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।

অনুষ্ঠানে শহীদ শাকিলের বাবা বেলায়েত হোসেন, শহীদ সামিউন আমান নূরের বাবা আমানুল্লাহ এবং শহীদ ফরিদের বড় ভাইসহ শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা জুলাই আন্দোলনে স্বজনদের আত্মত্যাগের স্মৃতি তুলে ধরেন এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য খায়রুল হাসান, হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, আজহারুল ইসলাম মোল্লাসহ মহানগর কর্মপরিষদের সদস্যরা।