সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে। মৃতের নাম ওয়াহিদ (৬)। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দাইমারখীল এলাকায় এ ঘটনা ঘটে।

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
কেরানীহাট আশশেফা হাসপাতাল
কেরানীহাট আশশেফা হাসপাতাল |নয়া দিগন্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে। মৃতের নাম ওয়াহিদ (৬)। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দাইমারখীল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওয়াহিদ উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ৬ নং ওয়ার্ড খন্দকার পাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে বন্যার পানি কমে যাওয়ায় মায়ের সাথে উপজেলার ঢেমশা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে যায়। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে নানার বাড়ির উঠানের পাশে খেলারত অবস্থায় হঠাৎ বিলে বন্যার পানিতে পড়ে যায় শিশু ওয়াহিদ।

এদিকে বাড়ির লোকজন উঠানে শিশু ওয়াহিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের বিলে জমে থাকা বন্যার পানিতে পড়ে থাকতে দেখতে পান। এ সময় পরিবারের লোকজন পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম জানান, মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে আমার এলাকার এক শিশু বন্যার পানিতে পড়ে গিয়ে নিহত হয়েছে।