বীরগঞ্জে ১,৮৯০ বস্তা সার জব্দ, ম্যানেজারের কারাদণ্ড

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Birganj

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৮৯০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব সার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় এক মিলের ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিলে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি ও ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা সার কৃষকদের স্বার্থে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। কৃষি উপকরণ অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা প্রতিহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।