সিলেটে আরো ৫ ডেঙ্গুরোগী শনাক্ত

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ২৬৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এডিস মশা
এডিস মশা |ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ জনে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নতুন শনাক্তদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ২৬৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫২, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ১১৭ ও মৌলভীবাজারে ২৭ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছেন। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন দুজন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে এক, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও মৌলভীবাজার সদর হাসপাতালে চারজন ভর্তি রয়েছেন।