হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিন দল থেকে বহিষ্কার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো: শাহিনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Harirampur
হরিরামপুর উপজেলা যুবদলের আবু সাদাত মো: শাহিনকে বহিষ্কার
হরিরামপুর উপজেলা যুবদলের আবু সাদাত মো: শাহিনকে বহিষ্কার |নয়া দিগন্ত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো: শাহিনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানান মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো: শাহিনকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এদিকে গতকাল চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে ‘হরিরামপুরবাসী’ তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন পরিচালনা করেছে।