লৌহজংয়ে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সকাল পদ্মাসেতু থানাধীন খড়িয়া পালবাড়ি এলাকায় এ আভিযান চালায় ডিবি পুলিশ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ইয়াবাসহ গ্রেফতাররা
ইয়াবাসহ গ্রেফতাররা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে পদ্মাসেতু থানাধীন খড়িয়া পালবাড়ি এলাকায় এ আভিযান চালায় ডিবি পুলিশ।

গ্রেফতাররা হলেন শাওন মন্ডল (৪৩) ও সুজন মন্ডল (৩৫)। তাদের উভয়ের বাড়ি পাশ্ববর্তী শ্রীনগর উপজেলার শ্রীনগর মন্ডলপাড়া গ্রামে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সোয়া ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) রিজাউল কাজীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম উপজেলার খড়িয়া পালবাড়ি এলাকার পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় শাওন মন্ডল ও সুজন মন্ডলকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।