নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার নয়ামাটি ভাবির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাদকের স্পটে অবস্থানরত কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ঝোপ থেকে একটি পেন গান ও এর একটি খালি খোসা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা পেন গান ও খালি খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।



