দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ১০

হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Location :

Patuakhali
পাগলা কুকুর
পাগলা কুকুর |নয়া দিগন্ত

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেল থেকে রোববার সকাল ৯টার মধ্যে শ্রীরামপুর ইউনিয়নের পীরতলা বাজার ও আঙ্গারিয়া বাজার এলাকায় ধারাবাহিকভাবে এ ঘটনা ঘটে।

আহতরা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অধিকাংশকে ক্ষত পরিষ্কারসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে সৃজনী বিদ্যানিকেতনের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদনান ও উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নজরুল ইসলামসহ অন্তত ১০ জন রয়েছেন।

স্থানীয়রা জানায়, হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার দাবি জানান তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মীর শহীদুল হাসান শাহীন বলেন, ‘হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে। আহতরা সবাই হাসপাতালে আসলে প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা হবে।’