জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে : নজরুল ইসলাম

‘তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ বিচার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
বক্তব্য রাখছেন নজরুল ইসলাম
বক্তব্য রাখছেন নজরুল ইসলাম |নয়া দিগন্ত

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম বলেছেন, ‘চট্টগ্রামের ১৬ জুলাই ছিল এক রক্তাক্ত অধ্যায়। মুরাদপুরে নিহতদের ঘটনায় জড়িতদের দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। একইসাথে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের সমান রাষ্ট্রীয় মর্যাদা, যথাযথ স্বীকৃতি এবং তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সময়ের দাবি।’

তিনি আরো বলেন, ‘জুলাই শহীদ দিবসে আমরা সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ বিচার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, জামায়াতের মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, জাগপার চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুজিবুর রহমান, খেলাফত মজলিসে চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়েদ রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী, জুলাই যোদ্ধা আবরার হাসান রিয়াদ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন শহীদ ফয়সাল আহমদ শান্তের বাবা জাকির হোসেন, শহীদ মাহবুবুল হাসানের বড় ভাই মাহমুদুল হাছান, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মাওলানা মুমিনুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের মাহমুদ, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা: ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, ডবলমুরিং থানা আমির ফারুকে আযম, কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, আনিছুর রহমান চৌধুরী, ওয়াসি উদ্দিন চৌধুরী আনছারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।