ফটিকছড়িতে খাদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়িতে বাড়ির পাশে খেলার সময় খাদের পানিতে পড়ে তাসফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অগোচরে দুর্ঘটনাটি ঘটে, পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
ফটিকছড়িতে খাদের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে
ফটিকছড়িতে খাদের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে |প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খাদের পানিতে ডুবে তাসফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের শৈলকূপা এলাকায় এ ঘ্টনা ঘটে।

শিশু তাসফিয়া স্থানীয় ব্যবসায়ী মনজুর হকের মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নাছির উদ্দিন জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু তাসফিয়া। একপর্যায়ে সে পরিবারের সবার অগোচরে পাশে থাকা একটি খাদের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের খাদে তাসফিয়াকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।