ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলার বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাওদা উম্মে হাবিবা (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার শৈল্লারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাওদা উম্মে হাবিবা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার প্রবাসী মো: সাইফুদ্দিনের মেয়ে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, সাওদা তার নানা বিদ্যুৎ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। সে তার মা ও ইন্টারমিডিয়েট পড়ুয়া বড় বোনের সাথে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় সাওদা পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তার মা ও বোনকে উদ্ধার করলেও দীর্ঘ খোঁজাখুঁজির পর সাওদাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



