মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু খাদে, চালক নিহত

ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল হক জানান, দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Jhenaidah
নিহত আলমসাধু চালক আমিনুর রহমান
নিহত আলমসাধু চালক আমিনুর রহমান |ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলমসাধু (তিন চাকার স্থানীয় যান) সড়কের পাশে খাদে পড়ে গিয়ে আমিনুর রহমান (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার মহেশপুর-ভৈরবা আঞ্চলিক সড়কের নোয়ানীপাড়া সস্তার বাওড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুর রহমান উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া নলবিলপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মাছ বিক্রি শেষে আলমসাধু চালিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুর রহমান। পথে নোয়ানীপাড়া এলাকায় সড়কের একটি ভাঙা অংশে পৌঁছালে তিনি যানটির নিয়ন্ত্রণ হারান। এতে আলমসাধুটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় আমিনুর ছিটকে শক্ত রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।