কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি ‍উপরকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো: শওকতুল ইসলাম।

Location :

Maulvibazar
কৃষি ‍উপরকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মো: শওকতুল ইসলাম এমপি
কৃষি ‍উপরকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মো: শওকতুল ইসলাম এমপি |নয়া দিগন্ত

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন শাকসবজি, পেঁয়াজ বীজ, লেবু ও বিভিন্ন গাছের চারা এবং নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (২২ জুলাই) দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি ‍উপরকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো: শওকতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম এমপি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরাই আমাদের খাদ্যের জোগান দিচ্ছেন এবং তারাই দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক। তাই কৃষকদের যথাযথ সম্মান দিতে হবে। তাদের উৎপাদিত পণ্যই পুরো দেশকে টিকিয়ে রেখেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছেন। সরকার গঠনের পরপরই তিনি কৃষকের জন্য কৃষি কার্ড ও নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করেছেন। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ একদিন উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নির্বাচিত কৃষকদের হাতে প্রণোদনার বীজ, সার ও গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক বকুল, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন এবং উপজেলা কৃষক দলের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রুবেল রানার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন।