চৌগাছায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

অভিযানে উপজেলার চাঁদপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে শাকিল হোসেন (৩০) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মাঠপাড়ার বিশারত মোল্লার ছেলে জামাল হোসেনকে (২৪) গ্রেফতার করেন।

চৌগাছা (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
চৌগাছা থানায় ইয়াবাসহ গ্রেফতার দুই আসামি
চৌগাছা থানায় ইয়াবাসহ গ্রেফতার দুই আসামি |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছেন চৌগাছা থানা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে চৌগাছা থানার এসআই মকলেচুর রহমান উপজেলার ফাঁসতলা এলাকায় অভিযান চালায়।

অভিযানে উপজেলার চাঁদপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে শাকিল হোসেন (৩০) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মাঠপাড়ার বিশারত মোল্লার ছেলে জামাল হোসেনকে (২৪) গ্রেফতার করেন।

পুলিশ তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।