বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সকালে নিজ জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মহিউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে কৃষকের মৃত্যু |প্রতীকী ছবি

বরগুনা সদর উপজেলার বরগুনা-পূরাকাটা মূল সড়কের পাশে বজ্রপাতে মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে মস্তুরটোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মহিউদ্দিন বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে নিজ জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মহিউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বজ্রপাতে নিহত কৃষক মহিউদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’