লক্ষ্মীপুরে কুখ্যাত ডাকাত আজিম ২ সহযোগীসহ কোস্ট গার্ডের হাতে আটক

অস্ত্র ও নগদ টাকা উদ্ধার

শনিবার (৬ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
কোস্ট গার্ডের হাতে আটক তিন ডাকাত
কোস্ট গার্ডের হাতে আটক তিন ডাকাত |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রামগতিতে বন্দুক, তাজা কার্তুজ এবং নগদ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৬ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, লক্ষ্মীপুরের রামগতি থানাধীন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

পরে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও নগদ আট লাখ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত মো: আজিম ব্যাপারী (৩২), মো: বশির (৪০) ও রাব্বী (১৬) তিনজনই লক্ষ্মীপুরের রামগতি থানার বাসিন্দা।

উল্লেখ্য, এর আগে কুখ্যাত ডাকাত আজিমকে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।