সাদুল্লাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সম্প্রতি রোখসানা বেগম তার শিশু ছেলে রোহান মিয়াকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বিকেলে রোহান বাড়ির উঠানে খেলছিল।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে রোহান মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান মিয়া গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকার লুৎফর রহমান ও রোখসানা বেগম দম্পতির ছেলে।

স্বজনরা জানায়, সম্প্রতি রোখসানা বেগম তার শিশু ছেলে রোহান মিয়াকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বিকেলে রোহান বাড়ির উঠানে খেলছিল। এর কিছুক্ষণ পর সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। তখন তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোহানকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য জানার জন্য বুধবার রাত পৌনে ৯টার দিকে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভকে ফোন দিলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে রোহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, হামিন্দপুর গ্রামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। বিষয়টি দেখা হচ্ছে।