রাজাপুরে গাঁজাসহ ২ যুবক আটক

রোববার সন্ধ্যায় শাহমিয়ারহাট এলাকায় অভিযান চালায় রাজাপুর থানা পুলিশ। এ সময় গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
গাঁজাসহ আটক দুইজন
গাঁজাসহ আটক দুইজন |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ মো: রবিউল বেপারী ওরফে হৃদয় (১৯) ও মো: রাজিব হোসেন বেল্লাল (১৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গালুয়া ইউনিয়নের শাহমিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রবিউল পশ্চিম পুটিয়াখালি এলাকার বাবুল বেপারীর ছেলে ও রাজিব একই এলাকার লোকমান বেপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রবিউল ও রাজিব দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের সাথে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকায় বিক্রির পাশাপাশি নিজেরাও সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় শাহমিয়ারহাট এলাকায় অভিযান চালায় রাজাপুর থানা পুলিশ। এ সময় গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’