সোনারগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো: শুক্কুর আলী নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মো: শুক্কুর আলী বহিষ্কার
সোনারগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মো: শুক্কুর আলী বহিষ্কার |নয়া দিগন্ত

চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো: শুক্কুর আলী নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো: জসীমউদ্দিনের সাথে উগ্র আচরণ ও হুমকি দেয়ার অভিযোগে ওই বিএনপি নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো: আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত মো: শুক্কুর আলী সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো: জসীমউদ্দিনের সাথে উগ্র আচরণ ও হুমকি দেয়ার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরো বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় দল নেবে না। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত নেতা মো: শুক্কুর আলী বলেন, ‘কিছু ভুল বোঝাবুঝির কারণে পুলিশ পরিদর্শকের সাথে কথা কাটাকাটি হয়। দল আমাকে বহিষ্কার করেছে। তবে এ বিষয়ে কিছু বলতে চাই না।’

জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, ‘চাঁদাবাজি, পুলিশ কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে। কোনো নেতাকর্মীর অপকর্মের দায় দল নেবে না।’