মিরসরাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদাতা

Location :

Chattogram
মিরসরাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে
মিরসরাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আবুতোরাব বাজারে মিরসরাই থানার পুলিশ এ র‌্যালি আয়োজন করে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে আবুতোরাব উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়।

র‍্যালিটি আবুতোরাব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের গেটে এসে শেষ হয়।

র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো: আওলাদ, থানার সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, বিএনপি নেতা সোয়েব হাসান, মোফাজ্জল হোসেন রাজীব ও মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: সাহেদ আহসান।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।