নড়াইলের লোহাগড়া উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অ্যাডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর বাংলাদেশ, ঢাকা এবং লোহাগড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে শিক্ষার্থীরা Startup, Science Project এবং Innovation Idea প্রদর্শন করে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের এমপি অ্যাডভোকেট মো: আতাউর রহমান বাচ্চু।
এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: হেমায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাদিউজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মো: আলমগীর হোসেন, মো: জামিরুল হক টুটুল, উপজেলা কর্মপরিষদ সদস্য মো: এমদাদুল হক এমদাদ এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ।
সেমিনারে লোহাগড়া উপজেলার ১৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



