সিলেটে জুলাই শহীদ দিবসে জামায়াতের দোয়া মাহফিল

দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামায়াতের মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামায়াতের মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম |নয়া দিগন্ত

সিলেটে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের সিলেট মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ আসর নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মুসল্লি অংশ নেন।

মাহফিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদসহ সব জুলাই শহীদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবি জানান।

তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।

দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলা উদ্দিন, রফিকুল ইসলাম মজুমদার, মুহাম্মদ আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, শামীম আহমদ, নাজির উদ্দিন, মুহাম্মদ শাহেদ আলী ও ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনসহ স্থানীয় নেতারা।