ফরিদপুরের সালথায় গোপন সংবাদের ভিত্তিতে ২০ লিটার মদসহ আবুল হোসেন (৩৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) ভোরে যদুনন্দি ইউনিয়ন বড় খারদিয়া দক্ষিণ পাড়ার পালাকত আসামি সুজাতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়।
এ সময় পালাতক আসামি সুজাত কৌশলে পালিয়ে যান। আটকক আবুল হোসেন যদুনন্দি ইউনিয়নের উথুলী গ্রামের পাচু শেখের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘ভোরে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, যদুনন্দি ইউনিয়নের বড় খারদিয়া সুজাতের বাড়িতে সুজাত এবং তার সঙ্গীয় লোকজন মদ ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযানে গেলে সুজাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান এবং আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করি। ঘটনা স্থান থেকে ২০ লিটার মদ উদ্ধার করেছি এবং আটককৃত যে আসামি তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’



