ঝালকাঠিতে ছাত্রদলের জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভা

জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক সৈয়দ আলী হাসান।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
স্মরণসভায় বক্তব্য রাখছেন ছাত্রদলের জেলা আহ্বায়ক সৈয়দ আলী হাসান
স্মরণসভায় বক্তব্য রাখছেন ছাত্রদলের জেলা আহ্বায়ক সৈয়দ আলী হাসান |নয়া দিগন্ত

ঝালকাঠিতে চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজন করেছে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক সৈয়দ আলী হাসান।

সভায় সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: জুবেল, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: ইমরানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।