কাপাসিয়ায় ৪ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির চর্চা জরুরি। এসব গুণ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Kapasia
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিরা |নয়া দিগন্ত

গাজীপুরের কাপাসিয়ায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৪.৫০ থেকে ৫ পাওয়া চার শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উপজেলা শাখা। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেয়া হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি সালাহউদ্দিন আইউবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব শাহ আলম বকশী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির পাবলিক রিলেশন সম্পাদক নুমাইর আব্দুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলীম ও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইঞ্জিনিয়ার তাসনিম আলম।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট, বই ও উপহারসামগ্রী দেয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার বিভিন্ন সম্ভাবনা এবং প্রস্তুতির বিষয়েও তারা দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির চর্চা জরুরি। এসব গুণ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের আকৃষ্ট করে। আয়োজকদের বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।