গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু

বেলা সাড়ে ১১টার দিকে এক শ্রমিক লম্বরি গাছে উঠে বড় একটা ডাল কাটছিলেন এবং মোহাম্মদ মোস্তাফাসহ তিনজন নিচ থেকে দড়ি (রশি) টানছিলেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু
গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু |প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কাটার সময় ডাল পরে মোহাম্মদ মোস্তাফা (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মোস্তাফা পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের মরহুম শামছুল আলমের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের জনৈক মো: শাহজাহানের বাড়িতে শ্রমিক হিসেবে গাছ কাটতে আসেন মোহাম্মদ মোস্তাফাসহ চার-পাঁচজন কাঠুরিয়া। বেলা সাড়ে ১১টার দিকে এক শ্রমিক লম্বরি গাছে উঠে বড় একটা ডাল কাটছিলেন এবং মোহাম্মদ মোস্তাফাসহ তিনজন নিচ থেকে দড়ি (রশি) টানছিলেন।

হঠাৎ ডাল নিচে পড়ার সময় অন্য দুই শ্রমিক দৌড়ে সরে যেতে পারলেও মোস্তাফা ডালের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ায় পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান সেখ বলেন, গাছ কাটার সময় অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠিয়েছি। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।