আদমজী ইপিজেডে তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ

দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সাথে সাথে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
অসুস্থ নারী শ্রমিকরা
অসুস্থ নারী শ্রমিকরা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় তীব্র গরমের কারণে হঠাৎ প্রায় শতাধিকের বেশি নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরের পর ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামক কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

পোশাক কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সাথে সাথে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডের বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

নাম প্রকাশ না করা শর্তে কারখানায় কর্মরত এক শ্রমিক বলেন, দুপুরের পর থেকেই নতুন ভবনের তৃতীয় ও দ্বিতীয় তলার শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থের সংখ্যা অধিক হওয়ায় রাত ৯টায় ছুটি দেয়ার কথা থাকলেও সাড়ে ৭টার মধ্যে ছুটি দেয়া হয়েছে।’

এ বিষয়ে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার (জিএম) বিল্লাল হোসেন বলেন, ‘সাত থেকে আটজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং আরো শ্রমিক অসুস্থতা অনুভব করছে বলে জানতে পেরেছি। তবে অসুস্থতার কী থেকে হচ্ছে তা আমরা নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।’

আদমজী ইপিজেডস্থ বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘শ্রমিকের প্রাথমিকভাবে বুঝেছি হিট স্ট্রোক হয়েছে। আমার এখানে ২০ জনের মতো অসুস্থ রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসা দেয়া হয়েছে।’