রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনে যুবকের কারাদণ্ড

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন।

Location :

Naogaon
দণ্ডপ্রাপ্ত সিহাব মুন্সি
দণ্ডপ্রাপ্ত সিহাব মুন্সি |নয়া দিগন্ত

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে সিহাব মুন্সি (১৯) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশ থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক সিহাব উপজেলার খট্টেশ্বর মুন্সীপাড়া এলাকার সিরাজ মুন্সির ছেলে।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান। আটকের পর মাদক সেবনের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিহাবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।​

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন।

সমাজ থেকে মাদক নির্মূলে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।