ফরিদপুরের মধুখালীতে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার রুকুনী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রুকুনী গ্রামের আয়ুব ফকিরের ছেলে হারুন ফকির (৩৪) কৃষি জমি থেকে বাড়ি ফেরার পথে গৃহবধূর পথ আটকিয়ে গলায় কাছি ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এ সময় গৃহবধূ চিৎকার করলে অভিযুক্ত ভুক্তভোগী গলায় ওড়না দিয়ে মুখ চাপিয়ে ধরলে এক পর্যায়ে ধস্তাধস্তি হয়।
এসময় অভিযুক্ত হারুন গৃহবধূকে ধারালো কাছি দিয়ে কোপ দিলে তার একটি আঙ্গুল কেটে যায়, পরে গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী ও এলাকাবাসী জানান, হারুন একজন লম্পট ও মাদকাসক্ত। সে কিছুদিন ধরে গ্রামের গৃহবধূ ও যুবতী মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।



