ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেটের রাসেল চত্বর সড়ক থেকে মো: রিপন সরদার (৩৫) নামের এই মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
সে ভাণ্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরদার পাড়ার মরহুম বাদশা সরদারের ছেলে। তার বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।



