কুষ্টিয়ায় নিখোঁজের ৪ দিন পর খালে মিলল বৃদ্ধার লাশ

হাসিনা খাতুন চার দিন আগে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেন। চার দিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Mirpur
লাশ উদ্ধার করা হচ্ছে
লাশ উদ্ধার করা হচ্ছে |নয়া দিগন্ত

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

নিহত হাসিনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসিনা খাতুন চার দিন আগে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেন। চার দিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।