দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী ষষ্ঠ জেলা স্কাউট সমাবেশ উদ্বোধন করা হয়েছে। জেলা স্কাউট আয়োজিত সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে এ সমাবেশ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো: মোফাজ্জল হোসেন দুলাল।
আয়োজকরা জানান, সমাবেশে দিনাজপুর জেলার ৮১টি বিদ্যালয়ের স্কাউটরা অংশ নিচ্ছে। রোভার স্কাউটসের সদস্যরা সেচ্ছাসেবী হিসেবে সমাবেশ আয়োজনে সহায়তা করছে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ স্কাউট সমাবেশ।



