সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি বলেছেন, ‘সামাজিক অবক্ষয় থেকে বাঁচার একমাত্র উপায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা র দিকে নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘সিংড়ার মানুষকে শতভাগ শিক্ষিত হতে হবে। আর একটি শিক্ষিত জাতি গঠনে সমাজের সকল অবক্ষয় দুরীভূত হবে। বেকার সমস্যার সমাধান হবে। তবেই সমাজ থেকে মাদক, জুয়া নির্মূল করা সম্ভব।’
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এন্তাজ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোতাররফ হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, রেজাউল করিম বাবলু, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল আলীম খাজা, অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।



