খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পীরজাদা হানজালা

ফেসবুক পোস্টে তিনি ইরান সফরের বিষয়টি নিশ্চিত করলেও সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেননি। তবে জানিয়েছেন, খামেনির জানাজায় অংশগ্রহণই তার সফরের অন্যতম উদ্দেশ্য।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
পীরজাদা হানজালা, (ইনসেটে) আয়াতুল্লাহ আলী খামেনি
পীরজাদা হানজালা, (ইনসেটে) আয়াতুল্লাহ আলী খামেনি |নয়া দিগন্ত

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য ও ১১ দলীয় ঐক্যের নেতা পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা ইরান সফরে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যেই তার এ সফর।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

পীরজাদা হানজালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে নির্বাচিত হন। ইসলামী বক্তা ও রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশজুড়ে পরিচিত। ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে তার বক্তব্য ও কার্যক্রম নিয়মিত আলোচনায় আসে।

ফেসবুক পোস্টে তিনি ইরান সফরের বিষয়টি নিশ্চিত করলেও সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করেননি। তবে জানিয়েছেন, খামেনির জানাজায় অংশগ্রহণই তার সফরের অন্যতম উদ্দেশ্য।

তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে, সফরসংক্রান্ত আনুষ্ঠানিক সময়সূচি বা অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।