বরগুনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত

‘পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী শাখারিয়া নামক এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত
সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত |প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সজীব ও সাইফুল ইসলাম নামে দুই শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক আসাদুল ইসলাম।

শুক্রবার (৫ জুন) রাতে আমতলী উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, ‘পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী শাখারিয়া নামক এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়েছে। তবে বাসটি থানায় আটক রয়েছেন।’