ধামরাইয়ে শিল্প-কারখানার মালিকদের সাথে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময়

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে ধামরাইয়ে শিল্প-কারখানার মালিকদের সাথে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে শিল্প-কারখানার মালিকদের সাথে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময়
ধামরাইয়ে শিল্প-কারখানার মালিকদের সাথে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় |নয়া দিগন্ত

কৃষি ও পরিবেশ সুরক্ষায় শিল্প-কারখানার বর্জ্য নিষ্কাশন, পয়োনিষ্কাশন এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থাকরণ এবং শিশুশ্রম নিষিদ্ধকরণ বিষয়ে ঢাকার ধামরাই উপজেলায় স্থাপিত শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিদের সাথে ঢাকা-২০ ধামরাই আসনের এমপি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে মতবিনিময় হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা-২০ ধামরাই আসনের এমপি মো. তমিজ উদ্দিন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ।

এ মতবিনিময় সভায় ধামরাই এলাকায় স্থাপিত প্রায় ৫২টি শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধামরাই এলাকায় স্থাপিত বেশ কিছু শিল্প-কারখানার নির্গত বিষাক্ত পানি ও বর্জ্য পরিশোধিত না করে সরাসরি গাজীখালী নদীতে ফেলা হচ্ছে। ফলে গাজীখালী নদীর পানি এতটাই দূষিত যে, পানি ব্যবহার তো দূরের কথা, মাছের বংশ পর্যন্ত ধ্বংস হচ্ছে।

অপরদিকে নদীর পাশের মানুষগুলো পচা পানির দুর্গন্ধ অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ছাড়াও মশার উপদ্রবেও অতিষ্ঠ নদীতীরের মানুষগুলো।

মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন সাংবাদিকদের বলেন, এ উপজেলায় স্থাপিত ৫২টি শিল্প-কারখানার মালিক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক কারখানার মালিককে ইটিপি ব্যবহারের কথা বলা হয়েছে। ইটিপি ব্যবহার না করলে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।