ফেনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

অতীতে ব্যাংকিং খাতে নানা ধরনের সমস্যা থাকলেও বর্তমানে ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। সুদ থেকে নিজেকে মুক্ত রাখতে ইসলামী ব্যাংকের বিকল্প নেই।

Location :

Feni

ফেনী অফিস
ফেনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংকের ফেনী প্রধান শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী আঞ্চলিক জোন প্রধান মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে ব্যাংকিং খাতে নানা ধরনের সমস্যা থাকলেও বর্তমানে ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। সুদ থেকে নিজেকে মুক্ত রাখতে ইসলামী ব্যাংকের বিকল্প নেই। অতীতের মতোই ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থার ব্যাংক হিসেবে কাজ করছে। বর্তমানে প্রায় চার কোটি গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া হচ্ছে। বৈদেশিক রেমিট্যান্স আহরণেও ইসলামী ব্যাংক শীর্ষ অবস্থানে রয়েছে।

সমাবেশে বক্তব্য দেন ফেনী বড় মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মনোয়ার হোসেন চৌধুরী এবং ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফেনী শাখা প্রধান শহিদুল আলম।

স্বাগত বক্তব্য দেন ফেনী শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাকির হোসেন মজুমদার।