নোয়াখালীতে জামাতে নামাজ আদায় করায় কিশোরদের বাইসাইকেল উপহার

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করায় ১৭ জন কিশোরকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
জামাতে নামাজ আদায় করায় বাইসাইকেল উপহার
জামাতে নামাজ আদায় করায় বাইসাইকেল উপহার |নয়া দিগন্ত

নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদীতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করায় ১৭ জন কিশোরকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর নোয়াখালী পৌরসভার মেয়রপার্থী ও ব্যবসায়ী মোহাম্মদ হারুন অর রশিদের উদ্যোগে এই উপহার দেয়া হয়।

১০ থেকে ২০ বছর বয়স কিশোরদের মাঝে বাইসাইকেল উপহার দেয়া হয়। ৪২ জন শিশু-কিশোর এই প্রতিযোগীতায় অংশ নেয়। ইমামের হাজিরা খাতা অনুযায়ী তাদের মধ্যে ১৭ জন শিশু-কিশোর ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে।

এ সময় হারুন অর রশিদ বলেন, প্রতিটি সমাজে যেভাবে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়েছে, এই জাতীয় ভালো উদ্যোগের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্যে আমি এই উদ্যোগ নিয়েছি।’