প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) দুপুর ২টায় গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধক হিসেবে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুনতাসীর মামুন খান, উপজেলা নির্বাহী অফিস সহকারী মো: সজল মাহমুদ, উপজেলা বন কর্মকর্তা আজিজুল হক খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো: জামাল মুন্সি, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, টিপু সুলতান, উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন (বিআরডিবি) সহকারী কর্মকর্তা আ: আহাদ মৃধা বাবলু, মুন স্টার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আজিম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ উদ্বোধনকালে সহকারী কমিশনার মুনতাসীর মামুন খান বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকায় আজ এ বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হলো। এ বছর এ কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে দু’ শ’ করে ও উপজেলা কমপ্লেক্স এলাকায় পাঁচ শ’ করে মোট এক হাজার পাঁচ শ’টি নানা প্রজাতির বৃক্ষরোপণ করা হবে।



