দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত হয়েছেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত হয়েছেন
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত হয়েছেন |নয়া দিগন্ত

দিনাজপুরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলার দশমাইল মহাসড়কের নসিপুর জামতলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুবুর দিনাজপুরের বীরগঞ্জের বাংলাদেশ কম্পিউটার অ্যাডুকেশনের (বিসিই) স্বত্বাধিকারী ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।