দৌলতপুর সীমান্তে চা বিক্রেতার লাশ উদ্ধার

সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

Location :

Kushtia
ফাইল ছবি

নুরুল কাদের, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে ধর্মদহ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সামিরুল উপজেলার তেকালা পশ্চিমপাড়া গ্রামের মরহুম বিশারদ শাহের ছেলে।

পুলিশ জানায়, নিহতের শরীর ও মুখে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরো জানায়, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাশাপাশি হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের পরিবার পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন এ এলাকায় বসবাস করে আসছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।